ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে রুশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহর উত্থান ও নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস পিটিআইয়ের ইসলামাবাদ লংমার্চ: কৌশলগত অনিশ্চয়তা ও নেতৃত্বের বিভক্তি কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ও তুরস্কের আলোচনা তাড়াশে গরু চুরি ঠেকাতে বাঁশকল চেকপোস্ট, পরিদর্শনে পুলিশ সুপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাফেটেরিয়া মাত্র একটি, আসন ৬০টি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জাতীয় স্বার্থেই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা ও সিআর মামলায় ৩ আসামি আদালতে প্রেরণ

সংকট সমাধানে সরকারকে দেওয়া প্রস্তাবগুলো গুরুত্ব পায়নি: গোলাম পরওয়ার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিরোধী দলের দেওয়া কোনো পরামর্শই গুরুত্বের সঙ্গে নেয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংগঠনিক সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, চলমান সংকট নিরসনে বিরোধী দল নিয়মিতভাবে সরকারকে পরামর্শ দিয়ে আসছে। এমনকি বিরোধী দলের নিজস্ব অর্থায়নে বিশেষজ্ঞ নিয়োগ করে তাদের মতামত ও পরামর্শ প্রস্তাব আকারে সরকারের কাছে পেশ করা হয়েছে। কিন্তু সরকার এসব প্রস্তাবের বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। তিনি বলেন, জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে আগ্রহী, অথচ কেবল বিরোধিতার খাতিরেই তাদের বিরোধিতা করা হচ্ছে।

সংসদের বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা সরকারকে সহযোগিতা করছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিরোধী দলে বসার পর থেকে সংকট মোকাবিলায় সরকারকে অন্তত ৩৮টি প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রস্তাব সরকার গ্রহণ না করায় বিরোধী দল অসহযোগিতা করছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে, তা হাস্যকর বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, বিএনপি অকৃতজ্ঞ। ২০০১ সালের নির্বাচনের পর আধিপত্যবাদী শক্তি মোকাবিলা ও দেশের কল্যাণের কথা ভেবে জামায়াত পাঁচ বছর বিএনপির সঙ্গে ছিল, এমনকি ১৯৯১ সালেও বিএনপিকে সমর্থন দিয়েছিল। কিন্তু সরকার গঠনের পরই বিএনপি তাদের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল। তার দাবি, বিএনপির শাসনামলে ঢাকা, রাজশাহী ও খুলনায় জামায়াত কর্মীরা নিহত হয়েছেন এবং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা প্রাণ হারিয়েছেন।

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সরকার, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকার পরও নিষিদ্ধ একটি দলের কর্মীরা কীভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে। তিনি চ্যালেঞ্জ জানান, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের কোনো আঁতাতের তথ্য থাকলে তা প্রকাশ করা উচিত।

এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াত কার্যালয়ে একটি শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেখানে মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সংকট সমাধানে সরকারকে দেওয়া প্রস্তাবগুলো গুরুত্ব পায়নি: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬