ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের বৈঠক শিশু নাফিস অপহরণ মামলার আসামির শাস্তির দাবিতে মানববন্ধন তিন দিনে ১১৯ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ল ‘দ্য প্যারাডাইস’ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিবাদের ইঙ্গিত পুলিশের সুনামগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন এমদাদুল হক আদাবরে বাড়ি দখলের চেষ্টা, অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বিঘ্নিত কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহত দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার সকাল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ৮৫ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় এই অভিযানগুলো চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আখাউড়া, চন্ডিদার, মঈনপুর, খাদলা, মাদলা এবং কুমিল্লার সালদানদী, শশীদল ও শংকুচাইল সীমান্ত এলাকায় টহল দলগুলো সক্রিয় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় অবৈধ শাড়ি, গার্নিয়ার ফেসওয়াশ, অলিভ অয়েল, পন্ডস পাউডার ও ক্রিম, শ্যাম্পু, জনসন বেবি লোশন ও পাউডার, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা, বাসমতি চাল, বাজি, গরু এবং মাদকদ্রব্যের মধ্যে মদ, ইয়াবা, বিয়ার ও গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া এসব পণ্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০২:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬