ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা? গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য সব রুট শেয়ারবাজারে লেনদেনের শুরুতে মিশ্র প্রবণতা, ডিএসইতে সূচক বৃদ্ধি রাবিতে ঘুমন্ত শিক্ষার্থীর পায়ে বিষধর কালাচ সাপের দংশন শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ নয় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিরোধে আটক ৩ টেনেসিতে ২০০ বছর পর নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি খুলনায় ২৭ বছর পর গ্রেফতার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হালকাভাবে দেখার সুযোগ নেই: এবি পার্টি পাবনার চাটমোহরে ভূত আতঙ্ক কাটাতে মিলাদ ও দোয়া মাহফিল

নিজেদের ড্রোন বিস্ফোরণে গাজায় প্রাণ গেল ২ ইসরাইলি সেনার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা উপত্যকায় অভিযান চালানোর সময় নিজেদের একটি বিস্ফোরকবাহী ড্রোন বিধ্বস্ত ও বিস্ফোরিত হয়ে ইসরাইলের দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক বাফার জোনের একটি সেনাঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সেনা সদস্য হলেন জেরুজালেম ব্রিগেডের ৭০০৭ নম্বর ব্যাটালিয়নের মাস্টার সার্জেন্ট নাদাভ কালি (২৪) এবং মাস্টার সার্জেন্ট ওফেক মোয়ালেম (২৩)। এদের মধ্যে নাদাভ কালি হার হালুতজ এলাকার বাসিন্দা এবং ওফেক মোয়ালেম জেরুজালেমের বাসিন্দা ছিলেন।

ইসরাইলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় ওই দুই সেনা সদস্য ঘাঁটি থেকে ড্রোন পরিচালনা করছিলেন। প্রথম ড্রোনটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে অভিযান সম্পন্ন করলেও, দ্বিতীয় ড্রোনটি উড্ডয়নের পরপরই অজ্ঞাত কারণে ঘাঁটির ভেতরে আছড়ে পড়ে। তদন্তে আরও উঠে এসেছে, ড্রোনটি বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট পর ওই সেনারা সেটির কাছে যান এবং তা হাতে তুলে নেন। ঠিক তখনই ড্রোনটি আচমকা বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নিজেদের ড্রোন বিস্ফোরণে গাজায় প্রাণ গেল ২ ইসরাইলি সেনার

আপডেট সময় : ০১:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬