ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ১০, পুতিনের সঙ্গে রফার আহ্বান ট্রাম্পের নাটোরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী আবু সাইদ নিহত ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের ঐতিহাসিক জয় রোনালদোর গ্যারেজে থাকা দুর্লভ বুগাত্তি ও তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার শাহজালালে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি গঠনের বিজ্ঞপ্তিতে ছাত্রদলের মধ্যরাতে বিক্ষোভ বিশ্ব পর্যটন দিবস: ডিজিটাল ও এআই প্রযুক্তিতে সাজছে বাংলাদেশের পর্যটন বিশ্বমঞ্চে নজর কাড়ল চীনা ফার্স্টলেডি পং লিউয়ানের গ্ল্যামার ও সফট পাওয়ার হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট: ১০ হাজার কোটি রুপির সম্পদ নিয়ে শীর্ষে শাহরুখ সপ্তাহের শুরুতে শেয়ারবাজার, মুদ্রা ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নেপালে বন্যায় মৃত বেড়ে ১৪৫৩, নিখোঁজ এখনো প্রায় ৬ হাজার

নিজেদের ড্রোন বিস্ফোরণে গাজায় প্রাণ গেল ২ ইসরাইলি সেনার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা উপত্যকায় অভিযান চালানোর সময় নিজেদের একটি বিস্ফোরকবাহী ড্রোন বিধ্বস্ত ও বিস্ফোরিত হয়ে ইসরাইলের দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক বাফার জোনের একটি সেনাঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই সেনা সদস্য হলেন জেরুজালেম ব্রিগেডের ৭০০৭ নম্বর ব্যাটালিয়নের মাস্টার সার্জেন্ট নাদাভ কালি (২৪) এবং মাস্টার সার্জেন্ট ওফেক মোয়ালেম (২৩)। এদের মধ্যে নাদাভ কালি হার হালুতজ এলাকার বাসিন্দা এবং ওফেক মোয়ালেম জেরুজালেমের বাসিন্দা ছিলেন।

ইসরাইলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় ওই দুই সেনা সদস্য ঘাঁটি থেকে ড্রোন পরিচালনা করছিলেন। প্রথম ড্রোনটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে অভিযান সম্পন্ন করলেও, দ্বিতীয় ড্রোনটি উড্ডয়নের পরপরই অজ্ঞাত কারণে ঘাঁটির ভেতরে আছড়ে পড়ে। তদন্তে আরও উঠে এসেছে, ড্রোনটি বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট পর ওই সেনারা সেটির কাছে যান এবং তা হাতে তুলে নেন। ঠিক তখনই ড্রোনটি আচমকা বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হন। পরবর্তীতে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নিজেদের ড্রোন বিস্ফোরণে গাজায় প্রাণ গেল ২ ইসরাইলি সেনার

আপডেট সময় : ০১:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬