ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাকের ধাক্কায় নিহত ১২ ভক্ত সৌদির নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ক্রু পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের আহ্বান ইসলামী অর্থব্যবস্থায় ধনী-গরিবের ভারসাম্য ও সম্পদের বণ্টন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬ জন হুতিদের চারটি ড্রোন ভূপাতিত করল সৌদি জোট, সহায়তায় প্রস্তুত মিশর বরুড়ায় বিজরা-রহিমানগর সড়ক নির্মাণে দরপত্র অবহেলা ও অনিয়মের অভিযোগ মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা

দর্শনায় ০৪টি প্রতিষ্ঠানকে ১৯,০০০/- টাকা জরিমানা।

হুমায়ন আহমেদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ৪৪০ বার পড়া হয়েছে

দর্শনায় ০৪টি প্রতিষ্ঠানকে ১৯,০০০/- টাকা জরিমানা।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ২৩শে জানুয়ারি, ২০২৩ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে মুদিখানা, ফার্মেসি, ফলের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় মেসার্স দোয়েল মেডিকেল নামক প্রতিষ্ঠানে তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ হায়দার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৫১ ধারায় ১০,০০০/- টাকা, মেসার্স মাস্টার ফার্মেসির মালিক মোঃ আবু সাঈদকে একই অপরাধে ৫১ ধারায় ৫,০০০/- টাকা, মেসার্স সিরাজ ফল ভান্ডারে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও কোমল পানীয় বিক্রয় ও ফলের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মালিক মোঃ সুমন আলীকে ৩৮ ও ৫১ ধারায় ৩,০০০/- টাকা, মেসার্স মমিন ফল ভান্ডারের মালিক মোঃ শামীম মিয়াকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় ১,০০০/- টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতের জন্য সতর্ক করে নির্দেশনা দেয়া হয় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য জনসম্মুখে নষ্ট করা হয়। পরবর্তীতে উপস্থিত জনসাধারণকে এ সকল বিষয়ে সচেতন করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন দর্শনা থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দর্শনায় ০৪টি প্রতিষ্ঠানকে ১৯,০০০/- টাকা জরিমানা।

আপডেট সময় : ০৫:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩