ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ

জাতিসংঘের ওপর আস্থা ও বিশ্বস্ততা সম্পূর্ণ হারিয়েছে: আব্বাস আরাঘচি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের প্রতি বিশ্বস্ততা ও আস্থা সম্পূর্ণ হারিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছে নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তিনি এই কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরাঘচি বলেন, বর্তমানে এমন এক যুদ্ধাবস্থা বিরাজ করছে যেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং পরবর্তী নানা ঘটনাক্রমের পর এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জানান, আন্তর্জাতিক এই বড় প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে ইরানের জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থ রক্ষা করাই তাদের মূল লক্ষ্য।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন যে, কিছু দেশ আন্তর্জাতিক সংস্থা, আইন এবং মানবজাতির বিবেককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের এবং মিত্রদের জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করে। তিনি সায়োনিস্ট শাসনের মতো অপরাধী গোষ্ঠীকে তাদের ইচ্ছা অনুযায়ী অপকর্ম করার ছাড় দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন। এ সময় তিনি মানবাধিকার ও মানবিক আইনের রক্ষক দাবি করা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর নিশ্চুপ ভূমিকারও কঠোর সমালোচনা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘের ওপর আস্থা ও বিশ্বস্ততা সম্পূর্ণ হারিয়েছে: আব্বাস আরাঘচি

আপডেট সময় : ০৩:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬