ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচার করার সময় ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকার আল রেজা হাসপাতালের সামনে একটি অটোরিকশা থেকে এসব সার জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় তাঁর সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, একটি অটোরিকশায় করে ১৫ বস্তা ইউরিয়া সার বকশীগঞ্জ শহর পার করে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা অটোরিকশাটি থামান। এরপর সারের বস্তাগুলো অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে নিশ্চিত হয়ে তিনি তা জব্দ করার নির্দেশ দেন।

জব্দকৃত সারের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, সারগুলো জব্দ করার পর তা উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে এই সারগুলো ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

আপডেট সময় : ০৩:২১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬