ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বান্দরবানের দুর্গম পাহাড় থেকে নিখোঁজ স্কুলছাত্র রাতুল উদ্ধার জ্বালানি তেল থেকে ১০ বছরে সরকারের ঘরে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত ফিলিস্তিন-ইসরায়েল শান্তির একমাত্র পথ দ্বি-রাষ্ট্র সমাধান: জাতিসংঘ মহাসচিব ১৬ দিন পর পাবনা-রাজবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু কূটনৈতিক অবহেলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ‘পিফোরএম’ সামিটে অনুপস্থিত বাংলাদেশ মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার

ফাতেহা-ই-ইয়াজদাহম: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ পরিবর্তন করল শিক্ষা মন্ত্রণালয়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তারিখে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার বিকেলে এ সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের ভিত্তিতে গত ২০ মে জারি করা ছুটির তালিকায় আংশিক সংশোধন আনা হয়েছে। এর ফলে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের নির্ধারিত তারিখ ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে। আগে প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় এই ধর্মীয় দিবসটির জন্য ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। তবে দিবসটি ২৩ সেপ্টেম্বর হওয়ায় ছুটির তারিখ একদিন এগিয়ে আনা হয়েছে।

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি পালন করা হয়। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত আলাদা নোটিশের মাধ্যমে ছুটির বিষয়টি জানিয়ে থাকে।

উল্লেখ্য, ‘ইয়াজদাহম’ একটি ফারসি শব্দ, যার অর্থ এগারো। প্রতি হিজরি বছরের রবিউস সানি মাসের ১১ তারিখে ফাতেহা-ই-ইয়াজদাহম পালন করা হয়, যা অনেকের কাছে ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত। সুফি সাধক বড়পির হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে এই দিবসটি পালিত হয়। ঐতিহাসিকভাবে হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানিতে তিনি ইন্তেকাল করেন এবং দক্ষিণ এশিয়ায় সুফিবাদের বিস্তারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে স্বীকৃত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ফাতেহা-ই-ইয়াজদাহম: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ পরিবর্তন করল শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় : ০৬:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬