ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ ট্রাম্প-শি বৈঠক: বিশ্বমঞ্চে দুই পরাশক্তির নতুন সমীকরণ ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে প্রতিনিধিদের গণ-ওয়াকআউট জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যয় ইতিমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার বা ৪৫ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ লাখ ৫৫ হাজার ২৭৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৩.১২ টাকা হিসেবে)। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন দেশটির কংগ্রেসকে এই তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার মার্কিন আইনপ্রণেতাদের কাছে পাঠানো একটি গোপন নথিতে যুদ্ধ ব্যয়ের এই সর্বশেষ হালনাগাদ তথ্য তুলে ধরে পেন্টাগন। পেন্টাগনের এই নতুন হিসাবটি কংগ্রেসনাল বাজেট অফিসের (সিবিও) পূর্ববর্তী প্রাক্কলনকেও ছাড়িয়ে গেছে। এর আগে গত ১ আগস্ট পর্যন্ত এই যুদ্ধে সর্বোচ্চ ৩৮ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল সিবিও।

দীর্ঘমেয়াদি এই যুদ্ধের প্রভাবে মার্কিন অর্থনীতি নিয়ে দেশটির নাগরিকদের চলমান উদ্বেগ আরও গভীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, এই যুদ্ধ ২০২৭ সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে, যা দেশটির সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

আপডেট সময় : ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬