ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ

রাজধানীতে ভোররাতে স্বস্তির বৃষ্টি, কমলো গরমের তীব্রতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তীব্র গরমের অবসান ঘটিয়ে রবিবার ভোররাতে রাজধানীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাসের পর তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পর বাতাসের তীব্রতা কিছুটা কমে এলেও মাঝে মাঝেই বজ্রপাতের শব্দ শোনা যায়। এই বৃষ্টিতে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং গরমের তীব্রতা অনেকটাই হ্রাস পেয়েছে।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এক পূর্বাভাসে জানিয়েছিল, ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে শুরু করে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছিল।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছিল যে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাত ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এর আগের দিন অর্থাৎ শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, শেষ হওয়া ওই ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ভোররাতে স্বস্তির বৃষ্টি, কমলো গরমের তীব্রতা

আপডেট সময় : ০৮:৩৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬