ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

গুলশানে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: এখন পর্যন্ত ১৭৯ জন গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিয়াজ মেহেদী জানান, গুলশানে ঝটিকা মিছিলের পরদিন থেকেই গ্রেপ্তার অভিযান চলছে। এখন পর্যন্ত মিছিলে অংশগ্রহণকারী ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরে শুক্রবার জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করে আসছেন। সর্বশেষ ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশানে কয়েক শ নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল করেন। পুলিশের দাবি, এ সময় তাঁরা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন।

পুলিশ আরও জানায়, একপর্যায়ে মিছিলকারীরা গুলশান ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটান। তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ রাবার বুলেট ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল জব্দ করা হয়েছে।

গুলশানের ওই ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল জব্দ করা হয়।.গুলশানে ঝটিকা মিছিল: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪ নেতা–কর্মী রিমান্ডে.গুলশানের ওই ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর মধ্যে ১৬ সেপ্টেম্বর গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।.গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৯ আসামি কারাগারে

নিউজটি শেয়ার করুন

গুলশানে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: এখন পর্যন্ত ১৭৯ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬