ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু

৪ পরিবর্তন নিয়ে উয়েফা নেশনস লিগের দল ঘোষণা পর্তুগালের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন উয়েফা নেশনস লিগকে সামনে রেখে দল ঘোষণা করেছে পর্তুগাল। বিশ্বকাপের স্কোয়াড থেকে চারটি পরিবর্তন এনে এই নতুন দল সাজিয়েছেন কোচ জেসুস। আগের দল থেকে বাদ পড়েছেন জোসে সা, নেলসন সেমেদো, স্যামুয়েল কস্তা ও গনসালো গেদেস। তাদের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, জোয়াও পলহিনহা ও ফাবিও সিলভা।

উয়েফা নেশনস লিগের ‘ডি’ গ্রুপে খেলবে পর্তুগাল। আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে তারা। এরপর ২৭ সেপ্টেম্বর পর্তুগিজরা মুখোমুখি হবে নরওয়ের। ডেনমার্কের বিপক্ষে তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ অক্টোবর। আর ৪ অক্টোবর আবারও নরওয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।

ঘোষিত এই দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন দিয়োগো কস্তা, রুই সিলভা ও স্যামুয়েল সোয়ারেস। রক্ষণভাগে ডাক পেয়েছেন রুবেন দিয়াস, তমাস আরাউহো, দিয়োগো দালোত, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস ও নুনো তাভারেস।

মধ্যমাঠ সামলানোর দায়িত্বে থাকছেন ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনিয়া ও জোয়াও পলহিনহা। আক্রমণভাগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে থাকছেন গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ফাবিও সিলভা এবং ফ্রান্সিসকো কনসেইসাও।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

৪ পরিবর্তন নিয়ে উয়েফা নেশনস লিগের দল ঘোষণা পর্তুগালের

আপডেট সময় : ০১:৪০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬