ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

সম্পর্ক টিকিয়ে রাখতে সঠিক ‘বিনিয়োগ’ প্রয়োজন: বর্ষা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা দীর্ঘদিন ধরে রূপালি পর্দা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই নিজের নানা চিন্তাভাবনা ও ব্যক্তিগত জীবনের গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সম্পর্ক টিকিয়ে রাখার উপায় ও গভীরতা নিয়ে নিজের বিশেষ উপলব্ধির কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

বর্ষা মনে করেন, যেকোনো সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে হলে সেখানে বিনিয়োগ করা জরুরি। তবে এই বিনিয়োগকে কেবল আর্থিক মানদণ্ডে বিচার করতে নারাজ তিনি। তাঁর মতে, সম্পর্কের আসল বিনিয়োগ হলো সময়, সঠিক যত্ন, সুন্দর ব্যবহার এবং আন্তরিকতা। নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না।’

অভিনেত্রী মনে করেন, জীবনের স্বাভাবিক চাহিদা মেটাতে টাকা-পয়সা প্রয়োজন হলেও সম্পর্কের ক্ষেত্রে এটিই শেষ কথা নয়। প্রিয় মানুষকে সময় দেওয়া, তাঁর প্রতি যত্নশীল হওয়া এবং ভালো ব্যবহারের পাশাপাশি তাঁকে নিজের পারিবারিক গণ্ডির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে জীবনের দীর্ঘ পথের সঙ্গী হিসেবে বেছে নিতে হলে তাঁকে কেবল নিজের জীবনেই নয়, বরং পরিবারেরও একটি অংশ করে নেওয়া দরকার বলে মনে করেন তিনি।

পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরে বর্ষা জানান, যখন কোনো মানুষের সঙ্গে পরিবারের সামাজিকতা, সম্মান, মায়া, পারস্পরিক দায়বদ্ধতা ও আত্মিক যোগাযোগ তৈরি হয়, তখন সেই সম্পর্ক আর কেবল দুজন মানুষের ব্যক্তিগত গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না। এমন পরিস্থিতিতে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য মানুষের কথাও ভাবতে হয়। তাই পছন্দের মানুষটিকে পরিবারের গুরুজনদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে পারিবারিকভাবে আপন করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, সম্পর্ক যত বেশি পারিবারিক বন্ধনে জড়াবে, সেখানে মায়া, দায়িত্ব ও পারস্পরিক সম্মান তত বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, বাস্তব জীবনেও সুখী দাম্পত্যের এক চমৎকার উদাহরণ বর্ষা ও চিত্রনায়ক অনন্ত জলিল জুটি। ২০১১ সালে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতি একসঙ্গে পার করেছেন এক যুগেরও বেশি সময়। শোবিজ অঙ্গনে তাঁদের এই দীর্ঘ পথচলা প্রায়শই ইতিবাচক আলোচনায় আসে। গত বছর পারিবারিক কারণ দেখিয়ে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বর্ষা। এরপর পর্দায় নতুন কোনো কাজে তাঁকে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সম্পর্ক টিকিয়ে রাখতে সঠিক ‘বিনিয়োগ’ প্রয়োজন: বর্ষা

আপডেট সময় : ০৩:১৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬