ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত মালয়েশিয়ায় শিশু নির্যাতনবিরোধী অভিযানে বাংলাদেশি সহ ৫৩ জন আটক ইউরোপের কৌশলগত অংশীদার হতে এয়ারবাস কেনা গুরুত্বপূর্ণ: ফরাসি রাষ্ট্রদূত জ্বালানি অস্থিরতার জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ দায়ী: রুহুল কবির রিজভী বিএসসিপিএলসির মনোপলিতে আটকে আছে সাশ্রয়ী ইন্টারনেটের স্বপ্ন গ্রিনল্যান্ড চুক্তি: ট্রাম্পের কূটনৈতিক জয় নাকি বাহ্যিক কৌশল ডায়ানার ছবি নিয়ে ভুল স্বীকার, মরগানের কাছে ক্ষমা চাইলেন স্পেন্সার সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত ভারত-জাপান ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কেন তৈরি হলো বিতর্ক জ্বালানি তেলের দাম একলাফে ২০ টাকা বাড়ানোর বিকল্প যেখানে ছিল

না ফেরার দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক ড. নূরজাহান সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। এক শোক বাণীতে তিনি বলেন, অধ্যাপক ড. নূরজাহান সরকার একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। বাংলাদেশের জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও এ বিষয়ক গবেষণায় তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। শিক্ষা ও গবেষণায় অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। শোক বাণীতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া প্রাণিবিদ্যা বিভাগের পক্ষ থেকেও বিভাগীয় চেয়ারম্যান ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

প্রয়াত এই শিক্ষাবিদ ১৯৪৮ সালে ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭৪ সালে ফ্রান্সের বোর্দো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন।

কর্মজীবনে তিনি জীব-বৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন-২০১৫’-সহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন। তাঁর গবেষণাকর্ম জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে শতাধিকবার প্রকাশিত হয়েছে। এছাড়াও বন্যপ্রাণী বিষয়ে তাঁর একাধিক গ্রন্থ রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

না ফেরার দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার

আপডেট সময় : ০৭:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬