সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ১৪৮৪
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৮ হাজার ৪০০ জন রোগী।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh



























