ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২

যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যে ১০০ শতাংশ রপ্তানি শুল্কের বিল পাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া ও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট। দেশটির নিম্নকক্ষ ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’-এ ‘স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট’ বা ‘রাশিয়া-ইরান নিষেধাজ্ঞা বিষয়ক আইন’ পাস হয়েছে। এই নতুন বিলটি কার্যকর হলে ভারতের পাশাপাশি বিশ্বের আরও ৯টি দেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ১০০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্কের মুখে পড়তে যাচ্ছে।

প্রভাবিত হতে যাওয়া অন্য দেশগুলোর তালিকায় রয়েছে চীন, হাঙ্গেরি, আজারবাইজান, তুরস্ক, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান এবং কিরগিজস্তান। মার্কিন সংবাদমাধ্যম এপি জানিয়েছে, গত বুধবার প্রতিনিধি পরিষদে বিলটি ভোটাভুটির জন্য উত্থাপন করা হয়। পরিষদের ৪৩৫ জন সদস্যের মধ্যে ৪২১ জন এই বিলের ওপর ভোট দেন। ভোটাভুটির ফলাফলে দেখা যায়, বিলটি পাসের পক্ষে ২৬২ জন এবং বিপক্ষে ১৫৯ জন সদস্য ভোট দিয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হয়েছিল। এখন নিম্নকক্ষে পাসের পর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পরপরই এটি আইনে পরিণত হবে। উল্লেখ্য, এই বিলের মূল প্রণেতা হলেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম, যিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউক্রেনের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যে ১০০ শতাংশ রপ্তানি শুল্কের বিল পাস

আপডেট সময় : ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬