ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

শিক্ষিকা রনজিলা হত্যা: এবার ‘আসল’ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করল ডিবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর শেরেবাংলা নগরে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে চলন্ত রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিলা পারভিন (৫৬) নিহতের ঘটনায় এবার ‘আসল’ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. খোকন (৩৫) ও মো. রাজিব মাতুব্বর (৩৬)। একই সঙ্গে নিহত শিক্ষিকার ব্যাগ, মোবাইল ফোন এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে ডিবি জানিয়েছে, এর আগে এই ঘটনায় র‌্যাব (বর্তমান এসআরবি) যাদের গ্রেপ্তার করেছিল, তারা আসলে এই অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না।

ডিবির তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে মিরপুর পশ্চিমপাড়া এলাকার নিজ বাসা থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন স্বীকার করে যে, ছিনতাইয়ের সময় সে মোটরসাইকেলের পেছনে বসে ভুক্তভোগীর ব্যাগে টান দিয়েছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বড়বাগ এলাকা থেকে নিহত শিক্ষিকার ব্যাগটি উদ্ধার করা হয়, যার ভেতর তার পোশাক, চশমার খাপ, ওষুধের পাশাপাশি ট্রেনের বা বাসের টিকিটের অংশ পাওয়া যায়। পরে মিরপুর-১ এলাকা থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগীর মোবাইল ফোনটি।

এরপর ঘটনার সময় মোটরসাইকেল চালানো রাজিব মাতুব্বরকে বিরুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাজিবের দেওয়া তথ্যে জয়নাবপুর/জামানপাড়া এলাকা থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে ডিবি। এ সময় তার কাছ থেকে ৬২২ পিস ইয়াবাও জব্দ করা হয়। রাজিবের বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, চুরি ও দ্রুত বিচার আইনসহ মোট ৮টি মামলা রয়েছে। অন্যদিকে খোকনের বিরুদ্ধে রয়েছে তিনটি মাদক মামলা।

এর আগে গত ৩০ আগস্ট এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২-এর তৎকালীন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান দাবি করেছিলেন, শিক্ষিকা হত্যা মামলার মূল সন্দেহভাজন আসামি মো. মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী এবং তার সহযোগী সেড্রিককে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে। এমনকি মোটরসাইকেলের মালিক রাকিব এবং নিহতের স্বামীও সেই বাইকটি শনাক্ত করেছিলেন বলে দাবি করেছিল র‌্যাব। পনি গাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। তবে ডিবি এখন স্পষ্ট করেছে যে, পনি গাজী পেশাদার অপরাধী হলেও এই নির্দিষ্ট ছিনতাইয়ের ঘটনার সঙ্গে তার বা তার সহযোগীদের কোনো সম্পৃক্ততা ছিল না এবং র‌্যাবের উদ্ধার করা মোটরসাইকেলটিও এই অপরাধে ব্যবহৃত হয়নি।

বুধবার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঘটনার পর বিভিন্ন সংস্থা নিজেদের মতো করে তদন্ত শুরু করে সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছিল। তবে নিবিড় জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজসহ প্রযুক্তিগত তথ্য-উপাত্তের দ্বিতীয় ধাপের বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে, আগের গ্রেপ্তারকৃতরা এই ঘটনায় জড়িত নন। তিনি উল্লেখ করেন, তদন্তের স্বার্থে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং যাচাই-বাছাই শেষে নিরপরাধ ব্যক্তিদের বাদ দিয়ে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সকালে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন তার স্বামীর সঙ্গে রিকশাযোগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন। শেরেবাংলা নগর থানার মানিক মিয়া এভিনিউয়ের ১২ নম্বর গেট পার হয়ে খেজুর বাগান অভিমুখী রাস্তায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী খোকন ও রাজীব তাদের পিছু নেয়। খেজুর বাগানের সামনে পৌঁছানো মাত্রই খোকন চলন্ত রিকশায় থাকা রনজিলার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। এতে রিকশা থেকে পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী মোহাম্মদ আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

শিক্ষিকা রনজিলা হত্যা: এবার ‘আসল’ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করল ডিবি

আপডেট সময় : ০৭:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬