ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

শহীদ দুই সেনার পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ হওয়া দুই সেনা সদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাতে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে তারা জীবন দিয়েছেন, যা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকাহত পরিবারের উদ্দেশে তিনি বলেন, এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকার ও সেনাবাহিনী সব সময় তাদের পরিবারের দেখভাল করবে বলেও তিনি আশ্বাস দেন। প্রয়োজনীয় সব ধরনের সহায়তার পাশাপাশি শহীদদের পরিবারের কল্যাণে সরকার দায়িত্ব পালন করবে বলে জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুই শহীদ সেনা সদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের স্থায়ী ঠিকানায় পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি শহীদদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের ঘটনায় দুই সেনা সদস্য শহীদ হন। তারা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত। সাক্ষাতের সময় আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

শহীদ দুই সেনার পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ১১:৪০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬