ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

সঞ্চয়পত্রের টাকা পরিশোধে চালু হলো এভিএস, কমবে ভুল হিসাবের ভোগান্তি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে সৃষ্ট ভোগান্তি দূর করতে চালু হয়েছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)। এর মাধ্যমে গ্রাহকের দেয়া ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করে নেওয়া যাবে। ১৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর সমন্বয়ে এই নতুন ব্যবস্থা কার্যকর হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি’ (এসপিএফএমএস) কর্মসূচির আওতায় এই ডিজিটাল সেবা চালু করা হচ্ছে। বর্তমানে সরকারের ১১টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে ৯টির লেনদেন ন্যাশনাল সেভিংস স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম বা এনএসসি সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। এই অনলাইন সিস্টেমে বর্তমানে নিবন্ধিত একক গ্রাহকের সংখ্যা ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪ জন। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে গ্রাহকদের মুনাফা ও মূল অর্থ পরিশোধ করা হয়। এছাড়া প্রতিদিন গড়ে প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু করা হয়ে থাকে। গ্রাহকের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর আগে থেকেই যাচাই করা হলেও এখন থেকে এর সঙ্গে ব্যাংক হিসাব যাচাইয়ের সুবিধাও যুক্ত হলো।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগে অনলাইন সিস্টেমে ব্যাংক হিসাব স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের কোনো সুযোগ ছিল না। ফলে আবেদনকারীর দেয়া হিসাব নম্বরটিই সিস্টেমে সরাসরি এন্ট্রি করা হতো। এতে কোনো সংখ্যা ভুল হলে ইএফটির মাধ্যমে পাঠানো মুনাফা বা মূল অর্থ ফেরত আসত। পরবর্তীতে তথ্য সংশোধন করে পুনরায় অর্থ পাঠাতে হতো, যা বিনিয়োগকারীদের ভোগান্তি বাড়ানোর পাশাপাশি জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজের চাপ বাড়িয়ে দিত। একই সঙ্গে ভুল হিসাব নম্বরের কারণে একজনের টাকা অন্য ব্যক্তির অ্যাকাউন্টে চলে যাওয়ার ঝুঁকিও থাকত।

নতুন প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থায় এনএসসি সিস্টেমে ব্যাংক হিসাব নম্বর ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো এবং সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের মাধ্যমে সেটি যাচাই করা হবে। প্রথমে অ্যাকাউন্টটি সঠিক ও সচল রয়েছে কি না তা পরীক্ষা করা হবে। এরপর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের তথ্যের সঙ্গে হিসাবধারীর নাম মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। ফলে লেনদেন সম্পন্ন হওয়ার আগেই যেকোনো ভুল বা অসামঞ্জস্যতা শনাক্ত করা সম্ভব হবে। মূলত দুটি ক্ষেত্রে এই সিস্টেমটি ব্যবহৃত হবে—নতুন সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময়ে এবং পরবর্তীতে ব্যাংক হিসাব পরিবর্তন বা সংশোধন করার ক্ষেত্রে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর আশা করছে, এভিএস চালুর ফলে ভুল ব্যাংক হিসাব এন্ট্রির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। সেই সাথে ইএফটি ফেরত আসার ঝুঁকি ও গ্রাহকদের ভোগান্তি কমবে। অর্থ বিভাগের মতে, এটি জাতীয় সঞ্চয় স্কিমের ডিজিটাল সেবা আধুনিকীকরণের একটি বড় পদক্ষেপ, যা বিপুলসংখ্যক লেনদেনে ভুল কমিয়ে গ্রাহকের অর্থ দ্রুত ও নিরাপদে নির্ধারিত ব্যাংক হিসাবে পৌঁছানো নিশ্চিত করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সঞ্চয়পত্রের টাকা পরিশোধে চালু হলো এভিএস, কমবে ভুল হিসাবের ভোগান্তি

আপডেট সময় : ০৬:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬