ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ স্মৃতির অপেক্ষায় আজও প্রহর গুনছি চট্টগ্রামের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ও ভূমিধসের শঙ্কা আগারগাঁওয়ে ভাইরাল মিজানের হোটেল আবারও উচ্ছেদ, সরানো হলো রান্নার সরঞ্জাম রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ফের সোচ্চার ডেনমার্ক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব বাতিল হওয়ার পর সংস্থাটির বর্তমান নেতৃত্বের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ডেনমার্ক। ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জেসপার মোলার ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পদত্যাগের দাবি আবারও জোরালোভাবে তুলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জেসপার মোলার জানান, সম্প্রতি ফিফার আইনি কমিটির বৈঠকে বাতিল হয়ে যাওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বিষয়টি এজেন্ডায় না দেখে তিনি বিস্মিত হয়েছেন। এই প্রক্রিয়ার বিষয়ে তার তোলা বিভিন্ন যৌক্তিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার কৌশলেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। এক বিবৃতিতে মোলার বলেন, পুরো প্রক্রিয়াটি নিয়ে আমার মনে বেশ কিছু প্রশ্ন ছিল। নিয়ম অনুযায়ী ফিফার আইন-সংক্রান্ত যেকোনো বিষয়ে এই কমিটির পরামর্শ নেওয়ার কথা থাকলেও সেখানে এটি নিয়ে কোনো আলোচনাই করা হয়নি।

মোলার আরও উল্লেখ করেন, ফিফা আগামী অক্টোবর কাউন্সিল সভা পর্যন্ত অপেক্ষা করতে চাইছে, অথচ নিজেদের নেতৃত্বের অবস্থান পরিষ্কার করার জন্য এটাই ছিল সবচেয়ে উপযুক্ত সুযোগ। তার মতে, এই বৈঠকটি প্রমাণ করেছে যে বর্তমান নেতৃত্বের অধীনে ফিফা তার হারিয়ে যাওয়া ভাবমূর্তি আর ফিরে পাবে না। তাই এখনই ফিফা সভাপতি পরিবর্তনের সঠিক সময়।

এর আগে গত মাসেই ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছিল যে, তারা আগামী নির্বাচনে জিয়ানির বিকল্প কোনো প্রার্থী খুঁজে বের করতে কাজ করবে। বিশ্বকাপসহ বড় বড় টুর্নামেন্টের স্বত্ব বিক্রির প্রস্তাব তুলে নেওয়া হলেও সুইজারল্যান্ড ও ইতালির দ্বৈত নাগরিকত্ব থাকা এই সভাপতির ওপর থেকে তারা সম্পূর্ণ আস্থা হারিয়েছে। মোলার স্পষ্ট জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম এমন একজন যোগ্য প্রার্থী খুঁজতে তারা অন্যান্য ইউরোপীয় সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন।

সম্প্রতি মরক্কোয় একটি জরুরি বৈঠকের পর নিজেদের ভুলের জন্য সদস্য দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে ফিফা। তবে ডেনিশ ফুটবল প্রধানের মতে, ফিফা নেতৃত্বের প্রতি যে গভীর আস্থা সংকট তৈরি হয়েছে, তা কেবল ক্ষমা চাওয়ার মাধ্যমে দূর করা সম্ভব নয়। ইতিমধ্যে ইনফান্তিনোর এমন প্রস্তাবের পর ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা, এশীয় ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনকাকাফ নেতারাও ফিফার শীর্ষ পদে পরিবর্তনের দাবি তুলেছেন। ফ্রান্স ও অস্ট্রিয়াসহ ইউরোপের একাধিক ফুটবল সংস্থাও ইনফান্তিনোর ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ফের সোচ্চার ডেনমার্ক

আপডেট সময় : ১২:৫৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬