ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলের চিকিৎসাসেবা জিম্মি স্বাচিপের দখলে, ব্যাহত জনস্বাস্থ্য আটঘরিয়ায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নোবিপ্রবির বাসচালককে মারধর ও লুকিং গ্লাস ভাঙচুর, গ্রেপ্তার ২ ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি কলাপাড়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, নবজাতকের মৃত্যুর অভিযোগ বিগ বস বাংলার রান্নাঘরে নন্দিনী ও রাজবীরের তীব্র বাকবিতণ্ডা নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ, আহত ৩ নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের বিক্ষোভ জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন: সোমবার থেকেই সেবা চালুর ঘোষণা

৮ মাসে আপিল বিভাগে ১১ হাজার ও হাইকোর্টে সাড়ে ৮৭ হাজার মামলা নিষ্পত্তি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সুপ্রিম কোর্টে মামলাজট কমাতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে নজিরবিহীন গতি দেখা গেছে। ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে ১১ হাজারের বেশি এবং হাইকোর্ট বিভাগে সাড়ে ৮৭ হাজারের বেশি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সঙ্গে নারী ও শিশুর প্রতি সহিংসতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন করায় ইতিবাচক পরিবর্তন এসেছে। গত রবিবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আপিল বিভাগে মোট ১১ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এই সময়ে নতুন মামলা দায়ের হয়েছে ৯ হাজার ১৩৯টি। ফলে দায়ের হওয়া মামলার চেয়ে ১ হাজার ৯৯৭টি বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। বিগত পাঁচ বছরে (২০২১–২০২৫) যেখানে আপিল বিভাগে বার্ষিক গড় নিষ্পত্তির সংখ্যা ছিল প্রায় ৬ হাজার ৯৬টি, সেখানে চলতি বছরের প্রথম আট মাসেই তা ১১ হাজার ছাড়িয়ে গেছে। চলতি বছরের এই আট মাসের মোট ১৩২টি কর্মদিবসে প্রতিদিন গড়ে প্রায় ৮৪টি করে মামলা নিষ্পত্তি হয়েছে।

আপিল বিভাগে মাসভিত্তিক নিষ্পত্তির চিত্রে দেখা যায়, জানুয়ারি মাসে ২,৭০৫টি, ফেব্রুয়ারি মাসে ২,৭২৪টি, মার্চে ১,১০৭টি, এপ্রিলে ১,৩২১টি, মে মাসে ৬৩৮টি, জুনে ১,৩২১টি, জুলাইয়ে ৬৮৭টি এবং আগস্টে ৬৩৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর ফলে বছরের শুরুতে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৪১ হাজার ৫৫১টি থাকলেও আগস্ট শেষে তা কমে ৩৯ হাজার ৫৫৪টিতে দাঁড়িয়েছে।

অন্যদিকে, হাইকোর্ট বিভাগেও মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জিত হয়েছে। বছরের প্রথম আট মাসে মোট ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা মাসে গড়ে প্রায় ১০ হাজার ৯৫০টি। বিগত পাঁচ বছরের যেকোনো পূর্ণাঙ্গ বছরের তুলনায় এই আট মাসের নিষ্পত্তির সংখ্যা অনেক বেশি। বিশেষ করে ২০২৫ সালের পুরো বছরে যেখানে ৫৫ হাজার ৭৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছিল, সেখানে চলতি বছরের প্রথম আট মাসেই তার চেয়ে ৩১ হাজার ৮৪০টি বেশি মামলা নিষ্পত্তি হয়েছে।

হাইকোর্টে প্রথম কোয়ার্টারে (জানুয়ারি–মার্চ) ৭ হাজার ৭৩৯টি, দ্বিতীয় কোয়ার্টারে (এপ্রিল–জুন) ২৭ হাজার ৫৬০টি, জুলাই মাসে ৩২,২১১টি এবং আগস্টে ২০,০৮৬টি মামলা নিষ্পত্তি হয়। এর ফলে বছরের শুরুতে হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা ৬ লাখ ৫৯ হাজার ২৫ ৫৭টি থাকলেও তা ১২ হাজার ৯৮০টি কমে বর্তমানে ৬ লাখ ৪৬ হাজার ২৭৬টিতে নেমে এসেছে।

এছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং সংশ্লিষ্ট আপিলগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে। চলতি বছরের জুন মাসে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এই বিশেষ বেঞ্চটি গঠন করেন। বেঞ্চটি গঠনের পর থেকে এ পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি সম্পন্ন হয়েছে, যা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা গুরুতর ফৌজদারি মামলার জট কমাতে বড় ভূমিকা রাখছে। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিচারপ্রার্থীদের দ্রুত বিচারিক সেবা দেওয়া এবং মামলাজট ক্রমান্বয়ে কমিয়ে আনার ক্ষেত্রে এই অগ্রগতি অত্যন্ত ইতিবাচক এবং সুপ্রিম কোর্ট এই ধারা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

৮ মাসে আপিল বিভাগে ১১ হাজার ও হাইকোর্টে সাড়ে ৮৭ হাজার মামলা নিষ্পত্তি

আপডেট সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬