ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ

ওটিটি অভিষেকের আগেই মাতৃত্বের বিশেষ অভিজ্ঞতায় পরিণীতি চোপড়া

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবার ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন। নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে ওটিটিতে অভিষেক হচ্ছে তার। তবে এই অভিষেক শুধু পেশাগত জীবনের নতুন অধ্যায়ের কারণে নয়, অভিনেত্রীর ব্যক্তিজীবনের একটি বিশেষ স্মৃতির সঙ্গেও জড়িয়ে আছে সিরিজটি।

সিরিজটির শুটিং শুরুর পরই পরিণীতি জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। অর্থাৎ অনাগত সন্তানকে সঙ্গে নিয়েই এক অর্থে সিরিজটির শুটিং করেছেন তিনি। সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজেই এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী। বর্তমানে রাঘব চাড্ডা ও পরিণীতির ছেলে নীরের বয়স প্রায় ১০ মাস। পরিণীতির কাছে ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ শুধু তার নিজের কাজ নয়, ছেলে নীরের জন্যও বিশেষ একটি অধ্যায়। কারণ মায়ের সঙ্গে এক অর্থে নীরেরও এই সিরিজের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয়েছে। আবেগমিশ্রিত কণ্ঠে পরিণীতি বলেন, ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ শুধু তার নয়, ছেলে নীরেরও একপ্রকার অভিনয়ে হাতেখড়ি। তাই সিরিজটি তার কাছে সবসময়ই বিশেষ হয়ে থাকবে।

পেশাগত কাজের সঙ্গে ব্যক্তিগত জীবন আলাদা রাখতে চেয়েছিলেন পরিণীতি। তাই শুটিং চলাকালে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেননি তিনি। দুর্গম পাহাড়ি এলাকায় শুটিংয়ের সময় বিষয়টি নির্মাতাদের জানান অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিংয়ের অভিজ্ঞতাও জানিয়েছেন পরিণীতি। তার শারীরিক স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় রেখে শুটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়। দুর্গম বাংলো ও দূরবর্তী বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছিল, যেখানে প্রতিদিন যাতায়াত করা বেশ কঠিন ছিল। পরিণীতির জন্য তাই শুটিং সেটের কাছাকাছি থাকার ব্যবস্থা করা হয়। এতে প্রতিদিন প্রায় এক ঘণ্টা আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে লোকেশনে যেতে হয়নি তাকে। সেটে গিয়ে শুটিং শেষ করার পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগও পেয়েছেন অভিনেত্রী।

এমনকি অ্যাকশন দৃশ্যেও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হয়েছিল। তবে গল্পের সৃজনশীল দিক যাতে অক্ষুণ্ণ থাকে, সেদিকেও নজর রাখা হয়েছিল বলে জানান পরিণীতি। অভিনেত্রী আরও জানান, ওই সময়ে পুরো টিম তাকে পরম যত্নে আগলে রেখেছিল। অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে স্বামী রাঘব চাড্ডাও শুটিং লোকেশনে ছুটে এসেছিলেন। পাশাপাশি মা, শাশুড়ি ও ভাইও তার পাশে ছিলেন। সব মিলিয়ে ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ পরিণীতির ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। একই সঙ্গে সিরিজটি তার ব্যক্তিজীবনেরও বিশেষ এক স্মৃতি হয়ে থাকছে। কারণ এই কাজের শুটিংয়ের সময়ই মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রেখেছিলেন অভিনেত্রী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ওটিটি অভিষেকের আগেই মাতৃত্বের বিশেষ অভিজ্ঞতায় পরিণীতি চোপড়া

আপডেট সময় : ০৪:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬