ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

মুলাদীতে যৌতুক ও নির্যাতনের বলি গৃহবধূ, স্বামী গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর গ্রামের খান বাড়িতে পারিবারিক নির্যাতনের জেরে তাসমিয়া (১৯) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামীর মারধর ও দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের কারণে ওই গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত তাসমিয়া বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কোদালিয়া গ্রামের খলিলুর রহমান তোতা রাড়ীর মেয়ে। প্রায় এক বছর আগে মালয়েশিয়াপ্রবাসী নাঈম খানের সঙ্গে তার বিয়ে হয়। নাঈম গত ২ আগস্ট ছুটিতে দেশে ফেরেন এবং আগামী ১৭ সেপ্টেম্বর তার পুনরায় প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি রিনা বেগম ও ননদ হাফিজা বেগম বিভিন্ন অজুহাতে তাসমিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

নিহতের মা আলমতাজ বেগম জানান, নাঈম নিয়মিত গভীর রাত পর্যন্ত জুয়া খেলায় মত্ত থাকতেন। বৃহস্পতিবার গভীর রাতে জুয়া খেলে বাড়ি ফেরার পর তাসমিয়া এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাঈম তাকে বেধড়ক মারধর করেন। শুক্রবার সকালে নাঈম ও তার মা বাজারে গেলে অভিমান ও ক্ষোভে তাসমিয়া ঘরে থাকা অ্যালুমিনিয়াম ফসফাইড বা গ্যাস ট্যাবলেট পান করেন। স্বজনেরা তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের বাবা খলিলুর রহমান তোতা রাড়ী বাদী হয়ে মুলাদী থানায় নাঈম খানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক পান করেই গৃহবধূর মৃত্যু হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ প্রধান আসামি স্বামী মো. নাঈম খানকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মুলাদীতে যৌতুক ও নির্যাতনের বলি গৃহবধূ, স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬