ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের

ভারতে দুই বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫০

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা এই নাগরিকদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং চারজন নারী রয়েছেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিদের বাড়ি ঢাকা, নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়। প্রায় আড়াই বছর আগে উন্নত জীবন ও ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে সীমান্তপথে অবৈধভাবে ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রবেশ করেছিলেন তারা। সেখানে বিভিন্ন বাসাবাড়ি, কৃষিখামার ও অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করার সময় তারা সে দেশের পুলিশের হাতে আটক হন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আদালত তাদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেন। সাজা শেষে তামিলনাড়ুর সালেমের আত্তর ও ত্রিচি এলাকার দুটি বেসরকারি শেল্টার হোমে তাদের রাখা হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট দূতাবাসের দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা পেট্রাপোল সীমান্ত দিয়ে স্বদেশে প্রবেশ করেন।

প্রয়োজনীয় ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ৪৭ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে যশোর মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামের তিনটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে। যশোর মহিলা আইনজীবী সমিতির এরিয়া কো-অর্ডিনেটর রেখা বিশ্বাস জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি সহায়তা ও আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দীর্ঘ সময় পর দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভারতে দুই বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

আপডেট সময় : ০১:২৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬