ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প

পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে হোগলা-পূর্বধলা সড়কের হোগলা বাজার সংলগ্ন নাজিম খার মিলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম গণেশ চন্দ্র সরকার (৫৫)। তিনি উপজেলার হোগলা ইউনিয়নের সোহাগী ডহর গ্রামের নিখিল চন্দ্র সরকারের ছেলে এবং পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ছিলেন। দুর্ঘটনায় অটোরিকশাচালক শামছু শেখ (৫২) গুরুতর আহত হয়েছেন। তিনি একই এলাকার জামিরাকান্দা গ্রামের জালাল শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গণেশ চন্দ্র সরকার মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে হোগলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় চালকই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গণেশ চন্দ্র সরকারকে মৃত ঘোষণা করেন। অটোরিকশাচালক শামছু শেখের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৩৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৪৭

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় : ০৮:৫৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬