ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঠবাড়িয়ায় গরুর ব্যবসার বিরোধে ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগ এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা নেবে সরকার আদাবরে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার ৪ কুষ্টিয়ায় পুশ-ইন চেষ্টা প্রতিহত, সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী ইরানকে কোনো ছাড় দেওয়ার প্রস্তাব দেননি, দাবি ট্রাম্পের ৩৩ ঘণ্টা পর মুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী: দিনভর থাকছে নানা উন্নয়নমূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বেড়েছে ২৪০ শতাংশ সুবর্ণচরে চোরাই গরু বিক্রির অভিযোগে যুবদল নেতা ফারুক বহিষ্কার

রাশিয়ার উত্তর ককেশাসে তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের মিঝিরগি পর্বত শৃঙ্গে এক ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত ১১ জন পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে আকস্মিকভাবে এই তুষারধসের ঘটনা ঘটে।

স্থানীয় জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ওই পাহাড়ি এলাকায় ৩৩ জনের একটি পর্বতারোহী দল অবস্থান করছিল। মিঝিরগি পর্বত থেকে নেমে আসা তুষারের নিচে মুহূর্তের মধ্যেই চাপা পড়েন তারা। সোমবার সকাল ৯টা পর্যন্ত দলটির ১০ জন সদস্য নিজেরাই কোনোমতে পাহাড় থেকে নেমে আসতে সক্ষম হন। তবে এখনও ছয়জন পর্বতারোহীর খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজদের উদ্ধারে দুর্গম পাহাড়ি এলাকায় তৎপরতা চালাচ্ছেন ৫০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী। তবে প্রতিকূল আবহাওয়া, দুর্গম ভূখণ্ড এবং নতুন করে আবারও তুষারধসের আশঙ্কায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার উত্তর ককেশাসে তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬