ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষি মন্ত্রণালয়ে বিতর্কিত কর্মকর্তাদের ‘আমলনামা’ পর্যালোচনা শুরু এশিয়ান গেমস কাবাডিতে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ মুকসুদপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার প্রধানমন্ত্রীর রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষ: চবি শিক্ষক বরখাস্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত শুক্রবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া। একই সঙ্গে এই ঘটনাটি আরও গভীরভাবে খতিয়ে দেখতে নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৩ জুলাই নিজের ফেসবুক আইডিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি কটাক্ষমূলক পোস্ট দেন ড. আবদুল ওয়াহেদ চৌধুরী। পরবর্তীতে ১১ জুলাই সেই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এ নিয়ে চাকসু নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এরই পরিপ্রেক্ষিতে গত ১২ জুলাই চবির উপ-উপাচার্যকে (অ্যাকাডেমিক) আহ্বায়ক করে তিন সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

সিন্ডিকেটের সিদ্ধান্তের বিষয়ে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য আরেকটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

ড. আবদুল ওয়াহেদ চৌধুরী ক্যাম্পাসে আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তিনি ২০১২ সালে চবির প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর ২০১৪ সালে সহকারী অধ্যাপক এবং ২০২১ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান। এ ছাড়া তিনি ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০: ১৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০: ১৭

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষ: চবি শিক্ষক বরখাস্ত

আপডেট সময় : ১২:৪০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬