ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, ওসির বিরুদ্ধে ক্ষোভ মানবজমিন-এ রিপোর্টার পদে লিখিত পরীক্ষা ২৯ সেপ্টেম্বর বরিশালে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মা-মেয়েসহ তিনজন আটক জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ নতুন তিন আইনে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হয়েছে: এইচআরডব্লিউ ৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন

নতুন প্রজন্মের কাছে এখনো কেন জনপ্রিয় অমর নায়ক সালমান শাহ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নব্বই দশকের ঢালিউড সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও তার প্রতি দর্শকদের আগ্রহ এখনো অটুট। ১৯৯৬ সালে মাত্র ২৫ বছর বয়সে এই জনপ্রিয় নায়কের অকাল মৃত্যু হলেও তার অভিনয় ও ফ্যাশন সেন্স এখনো নতুন প্রজন্মের কাছে বিস্ময় হয়ে আছে।

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা জামান ইষ্টি বলেন, তার বাবা-মা দুজনই ছিলেন সালমান শাহর ভক্ত। ছোটবেলা থেকেই তাদের কাছ থেকে এই নায়কের সম্পর্কে জেনে বড় হয়েছেন তিনি। অল্প সময়ের ক্যারিয়ারে তার সাফল্য এবং রহস্যজনক মৃত্যু তাকে আরও বেশি আগ্রহী করে তোলে। ইষ্টির আক্ষেপ, সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। তিনি বলেন, 'উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান শাহকে।' অথচ ইষ্টির জন্মের প্রায় ছয় বছর আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই নায়ক।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিছা নূজহাত মনে করেন, সালমান শাহ অন্য সব নায়কের চেয়ে ব্যতিক্রম ছিলেন। তার মতে, অভিনয় কিংবা ফ্যাশন সেন্স—সব ক্ষেত্রেই সালমান শাহ অন্যদের চেয়ে দুই কদম এগিয়ে ছিলেন। নাফিছা বলেন, 'উনি বাংলা সিনেমার অন্য নায়ক-নায়িকাদের মতো না। বেশ ব্যতিক্রম এবং উনার সবকিছুই খুবই আইকনিক।' প্রজন্মের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব হওয়ার কারণেই তার সিনেমা, গান ও ফ্যাশন এখনো সমান জনপ্রিয়।

উল্লেখ্য, ১৯৯৩ সালে 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমায় অভিনয়ের মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পান সালমান শাহ। তবে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে তার জীবনের রথ থেমে যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নতুন প্রজন্মের কাছে এখনো কেন জনপ্রিয় অমর নায়ক সালমান শাহ

আপডেট সময় : ১২:২০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬