সংবাদ শিরোনাম :
তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে মাটির দেয়াল ধসে শাহেদা বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা আলামিন আলীর স্ত্রী।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে পাঁচন্দর ইউনিয়নের চকপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রবল বৃষ্টির কারণে ওই গৃহবধূর মাটির দোতালা বাড়িটি ভিজে নরম হয়ে গিয়েছিল। ভোরে দেয়ালটি হঠাৎ ধসে শাহেদা বেগমের ওপর পড়লে তিনি চাপা পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে মাটির নিচ থেকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin





























