ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি অক্টোবরে একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু রুপির বিপরীতে শক্তিশালী টাকা, দুই বছরে মান বেড়েছে ১১.৬ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অ্যাটর্নি জেনারেল চরফ্যাশনে ৩০ বছর ধরে গাছ লাগিয়ে সড়ক সবুজ করলেন ইমাম রেজাউল অনাপত্তি সনদ বাতিল: ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ফাউন্ডেশন আফগানিস্তানের আটটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের বাংলাদেশ পুলিশের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন

কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা লুকিয়ে বিক্রি, মুদি দোকানি গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদীতে মুদি ব্যবসার আড়ালে অভিনব উপায়ে মাদক বিক্রির অভিযোগে হক মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার মাথার টুপির ভেতর থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়ন নদনা খন্দকার বাড়ী জামে মসজিদ সংলগ্ন একটি মুদি দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হক মিয়া নদনা গ্রামের মৃত ইদ্রিছ খন্দকারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, হক মিয়া দীর্ঘদিন ধরে মুদি দোকানের ব্যবসার আড়ালে কৌশলে মাদক কেনাবেচা করে আসছিলেন। তিনি মূলত তার মাথার টুপির ভেতরে ইয়াবা লুকিয়ে রেখে গ্রাহকদের কাছে বিক্রি করতেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানা পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুদি ব্যবসা ছিল হক মিয়ার একটি ঢাল মাত্র। মূলত এর আড়ালে তিনি মাদকের কারবার চালাতেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা লুকিয়ে বিক্রি, মুদি দোকানি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬