ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুর অন্ধত্ব প্রতিরোধে আরওপি স্ক্রিনিং ও সচেতনতার আহ্বান ‘সোলজার’ সিনেমার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াচ্ছেন চিত্রনায়িকা ঐশী কেবিনে থাকলে বেঁচে ফিরতাম না: হরমুজে হামলার বর্ণনা বাংলাদেশি নাবিকের রাজধানীতে বেপরোয়া চাঁদাবাজ: ডিএমপির তালিকায় ১২৮০ জনের নাম মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির রায়েরবাজার কবরস্থানে ককটেল সন্দেহে এসআরবি, বাণিজ্য মেলায়ও উদ্ধার আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকার প্রকল্প একনেকে বাজারে সিন্ডিকেট নয়, সুস্থ প্রতিযোগিতা জরুরি: প্রতিযোগিতা কমিশন বিটিএস ভক্ত তিন কিশোরী উদ্ধার: যেভাবে বাড়ি ফিরল তারা জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

মিরসরাইয়ে জামায়াত আমিরের গাড়িবহরে ছাত্রদল নেতার লাল কার্ড প্রদর্শন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহর লক্ষ্য করে এক যুবকের লাল কার্ড প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। লাল কার্ড প্রদর্শনকারী ওই যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান, যিনি মিরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চের অংশ হিসেবে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। এই পথসভার পাশ দিয়ে যখন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহরটি পার হচ্ছিল, ঠিক তখনই তৌহিদুল ইসলাম নিশানকে গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়।

এই ঘটনার ভিডিও চিত্র মুহূর্তের মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিশানের এই পদক্ষেপের প্রশংসা করছেন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অন্যদিকে, জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের পক্ষ থেকে এ ঘটনার তীব্র সমালোচনা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে তৌহিদুল ইসলাম নিশান জানান, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদ জানাতেই তিনি এই লাল কার্ড প্রদর্শন করেছেন। তিনি আরও বলেন, তাঁর এই পদক্ষেপের কারণে একটি নির্দিষ্ট গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়েছে। তবে তিনি দাবি করেন, তিনি কেবল লাল কার্ডই দেখিয়েছেন; কোনো ধরনের গালিগালাজ করেননি, জুতো কিংবা ঝাড়ু প্রদর্শন করেননি এবং কারও পরিবার পরিজনকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেননি। বিষয়টি একটু বিচার-বিশ্লেষণ করলেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মিরসরাইয়ে জামায়াত আমিরের গাড়িবহরে ছাত্রদল নেতার লাল কার্ড প্রদর্শন

আপডেট সময় : ১১:২৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬