ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইসিসির নতুন বলের নিয়মে ব্যাকফুটে বাংলাদেশ ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব এড়াতে পলাতক ১ লাখ ১০ হাজার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই পাওয়ার আশা বাণিজ্যমন্ত্রীর জুলাইকে ধারণ করে না বিরোধীদলীয় নেতা, মন্তব্য প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় জুয়েলারি বন্ধ, তবুও বহাল স্বর্ণের নতুন দাম দুর্গাপূজায় বন্ধের দিনেও কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী আইনের চোখে সবাই সমান, কেউ ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী

নওগাঁয় প্রায় ২২ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

এ কে নোমান,বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ৩৯৯ বার পড়া হয়েছে

নওগাঁয় প্রায় ২২ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ কে নোমান,বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে প্রায় বাইশ (২২) কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ২০ জানুয়ারি বিকাল পাঁচটায় উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহার গ্রাম থেকে এ মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাচীন মুর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে বলে জানা যায়।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী বলেন, উপজেলার খেলনা ইউনিয়নের গ্রামের মোজাম্মেল হকের ছেলে, মোতালেব হোসেন নিজ জমিতে পুকুর খনন সময়ে একটি কষ্টিপাথরের নারায়ণ ঠাকুরের মূর্তি দেখতে পায়। তাৎক্ষণিক ধামইরহাট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, উপপরিদর্শক পরিতোষ সরকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় হেফাজতে নেওয়া হয়। ৩২ কেজি ওজনের নারায়ণ ঠাকুরের মূর্তিটির মূল্য ২২ কোটি টাকা। ধারণা করা হয়েছে প্রাচীন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। আদালতের নির্দেশনা মোতাবেক মূর্তিটি হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় প্রায় ২২ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

আপডেট সময় : ১০:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩