
এ কে নোমান,বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে প্রায় বাইশ (২২) কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২০ জানুয়ারি বিকাল পাঁচটায় উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহার গ্রাম থেকে এ মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাচীন মুর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে বলে জানা যায়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী বলেন, উপজেলার খেলনা ইউনিয়নের গ্রামের মোজাম্মেল হকের ছেলে, মোতালেব হোসেন নিজ জমিতে পুকুর খনন সময়ে একটি কষ্টিপাথরের নারায়ণ ঠাকুরের মূর্তি দেখতে পায়। তাৎক্ষণিক ধামইরহাট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, উপপরিদর্শক পরিতোষ সরকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় হেফাজতে নেওয়া হয়। ৩২ কেজি ওজনের নারায়ণ ঠাকুরের মূর্তিটির মূল্য ২২ কোটি টাকা। ধারণা করা হয়েছে প্রাচীন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। আদালতের নির্দেশনা মোতাবেক মূর্তিটি হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২