ঢাকা ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

কুড়িগ্রামে ৪৭০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের রাজিবপুর সীমান্তে ৪৭০ পিস ইয়াবাসহ মঞ্জিল হোসেন (৪৬) নামের এক স্থানীয় বিএনপি নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বালিয়ামারী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মঞ্জিল হোসেন রৌমারী উপজেলার আলগারচর এলাকার মৃত ওমর আলীর ছেলে। তিনি যাদুরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি বলে জানা গেছে। বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট মো. ইমাম হোসেন এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আন্তর্জাতিক সীমানা পিলার থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়ামারী এলাকায় অভিযান চালায় টহলরত বিজিবি সদস্যরা। এ সময় মঞ্জিল হোসেনকে ৪৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। মাদক ছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ৩৩৫ টাকা জব্দ করা হয়েছে।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আলম জানান, আটক ব্যক্তি এবং জব্দকৃত ইয়াবাসহ অন্যান্য মালামাল রাজিবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, এই সংক্রান্ত খবরটি ০৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ২৩:৪৬ মিনিটে প্রকাশ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে ৪৭০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা আটক

আপডেট সময় : ১২:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬