ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মঞ্চে আসছে লাকী ইনামের নতুন নাটক ‘দুই পাখি ও নন্দিনী’ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ ইসরাইলকে আরও একঘরে করেছে: মারওয়ান বিশারা হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের ৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় ১৬ অভিবাসী আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে প্রবেশের সময় মোট ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে ইন্দোনেশীয় নৌবাহিনীর বিভিন্ন ইউনিট। গত সোমবার পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক এবং বাকি আটজন ইন্দোনেশিয়ার বাসিন্দা। অবৈধ সীমান্ত পারাপারের জন্য তারা দুই ইঞ্জিনের একটি স্পিডবোট ব্যবহার করেছিলেন।

দুমাই শহরের পশ্চিম দুমাই জেলার পুরনামা এলাকার পানতাই পুরনামা উপকূলে পৌঁছানোর মুহূর্তে নৌবাহিনীর দল তাদের আটক করে। দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি জানান, রোববার সন্ধ্যায় পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে এই দলটি ইন্দোনেশিয়ায় প্রবেশের পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতেই অভিযানটি পরিচালিত হয়।

কর্নেল আগুং জানান, গোয়েন্দা তথ্য পাওয়ার পরপরই যৌথ দলকে পানতাই পুরনামার জলসীমা ও উপকূলে নজরদারি, পথরোধ এবং অনুসন্ধান চালানোর নির্দেশনা দেওয়া হয়। নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ক্যাপ্টেন ওয়াহইউ উইদি বিদায়াত এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে অংশ নেওয়া সদস্যদের তিনটি আলাদা দলে ভাগ করা হয়েছিল।

এই অভিযানে নৌঘাঁটির ‘কুইক রেসপন্স টিম’ ছাড়াও নৌবাহিনীর আরও কয়েকটি ইউনিট অংশ নেয়। এর মধ্যে ছিল ১ নম্বর আঞ্চলিক নৌ কমান্ডের (কোদায়েরাল-১/বেলাওয়ান) সমুদ্র গোয়েন্দা ইউনিট ‘ইনটেলমার’ এবং ১ নম্বর নৌবহর কমান্ডের (কোয়ারমাদা-১) ইনটেলমার অপারেশনস টাস্কফোর্স। নৌবাহিনীর দলগুলো সুঙ্গাই দুমাই মেরিটাইম পটেনশিয়াল পোস্ট থেকে অভিযানে অংশ নিতে রওনা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় ১৬ অভিবাসী আটক

আপডেট সময় : ০৪:০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬