ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা মিয়ানমারে বাজারে বিমান হামলা, নিহত অন্তত ৩৩ ২২টি লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কবার্তা ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত বোরকা পরে ছদ্মবেশে উত্তরখান ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা গোপনে আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু, নেপথ্যে ইরান ও বিতর্ক সৈয়দপুরে ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত নিখোঁজ শিশু জিসান উদ্ধার, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন দাবি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে বাধা, রূপপুরের ইউরেনিয়াম আসা বিলম্বিত

সোনাইমুড়ীতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও সমাবেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সোনাইমুড়ীতে কিশোর গ্যাং সন্ত্রাস ও মাদকবিরোধী একটি জনসচেতনতামূলক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, যুবক এবং তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা এবং মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করা।

র‌্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর সমাবেশে মিলিত হয়। সোনাইমুড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর ও চিকিৎসক ডা. জালাল আহমদের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে অন্যদের মধ্যে সোনাইমুড়ী থানার পরিদর্শক কবির হোসেন, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজাই রাব্বি মাহবুব, সাবেক সভাপতি ডা. শাহ আলম এবং বিএনপি নেতা মো. হোসেন ও জুয়েল অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, বরং পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করা প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সোনাইমুড়ীতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও সমাবেশ

আপডেট সময় : ০৪:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬