ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হার্ভার্ডের অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি কুদসিয়া হুদা বগুড়ায় সাত মাসে সড়ক দুর্ঘটনায় ২০৬ জনের প্রাণহানি ওমানের ওপর বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শিক্ষকদের অনুপস্থিতিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ শেরপুর হাসপাতালে দালাল আটক, আনসার সদস্যদের তৎপরতায় পুলিশে সোপর্দ রংপুরে সাংবাদিকদের থানায় ঢুকতে গলায় আইডি কার্ড ঝোলানোর নির্দেশ বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনে সফল আরডিএ অবশেষে বৈধতা পাচ্ছে ঢাকা জেলা পরিষদের অবৈধ ২০ তলা ভবন রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ম্যানেজারকে কারাদণ্ড ও জরিমানা বরিশালে সংরক্ষিত এলাকায় অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল এ মাসের শেষে ভারত যাচ্ছে

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৩৫৫ বার পড়া হয়েছে

ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল এ মাসের শেষে ভারত যাচ্ছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে ভারত সফরে যাচ্ছে।
প্রতিনিধিদলটি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

দলে আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ ৫ জন নেতা থাকবেন বলে আওয়ামী লীগের একাধিক সূত্র হতে জানা গেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি সূত্র জানায়, দলের মধ্যে আলোচনায় প্রাথমিকভাবে ৫ জনের একটি প্রতিনিধিদলের তালিকা রয়েছে। এই তালিকায় আছেন সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও সংসদ সদস্য আরমা দত্ত।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী জানান, সফরের দিন তারিখ এখনো চুড়ান্ত হয়নি বলেই জানি। তবে এ মাসের শেষের দিকে সফরটি আয়োজনের সম্ভাবনা আছে।

দলীয় একটি সূত্রে জানা যায়, সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ভারতের প্রধানমন্ত্রী, বিজেপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে বঙ্গবন্ধু,র জৈষ্ঠ্য কন‍্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল এ মাসের শেষে ভারত যাচ্ছে

আপডেট সময় : ১০:০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩