ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

হ্যান্ডকাফসহ পালিয়ে ফেসবুকে লাইভ করা সেই আসির গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করা সেই আলোচিত আসামি আসির মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে শান্তিগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়েছিলেন আসির মিয়া। কিন্তু সুযোগ বুঝে তিনি হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে আটক করলেও স্বজনরা জোরপূর্বক তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

পলাতক থাকা অবস্থায় আসির মিয়া হ্যান্ডকাফ পরা হাত উঁচিয়ে ফেসবুক লাইভে আসেন এবং ঘটনাটি প্রচার করেন। তার সেই লাইভ ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি নজরে আসার পর সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে আসির মিয়াকে গ্রেপ্তারে বিশেষ অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের পানসি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হ্যান্ডকাফ নিয়ে পালানোর পর অভিযান চালিয়ে আসির মিয়াকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে শান্তিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।”

উল্লেখ্য, এই সংক্রান্ত প্রতিবেদনটি ০৪ সেপ্টেম্বর ২০২৬ (04 September 2026) তারিখ ভোর ০৩: ৪৯ (03:49) মিনিটে প্রকাশিত হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

হ্যান্ডকাফসহ পালিয়ে ফেসবুকে লাইভ করা সেই আসির গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬