ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

মিস ওয়ার্ল্ডের মঞ্চে সি সেকশন নিয়ে কেন আলোচনায় উগান্ডার গাউন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিয়েতনামে আয়োজিত এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১১১টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতার ‘ওয়ার্ল্ড ডিজাইনার অ্যাওয়ার্ড’ পর্বে উগান্ডার প্রতিযোগী ত্রিভিয়া এল মুহোজা যে পোশাকটি পরেছেন, তা বিশেষ নজর কেড়েছে। ‘লেয়ার্স অব লাইফ’ নামের এই গাউনটি ডিজাইন করেছেন উগান্ডার ডিজাইনার কিশা আবদুল্লাহ। পোশাকটির মূল অনুপ্রেরণা হলো সি সেকশন বা সিজারিয়ান সেকশন, যা নারীর সন্তান জন্মদানের একটি জটিল শারীরিক প্রক্রিয়া।

ডিজাইনার কিশা আবদুল্লাহ জানান, মা হিসেবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এই গাউনটি তৈরি করেছেন। সন্তান জন্মের সময় যে সাতটি স্তর অতিক্রম করতে হয়, সেটিই তিনি ফ্যাশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন। তাঁর ভাষ্যমতে, একটি একটি করে স্তর কেটে শিশুর জন্ম দেওয়ার কঠিন প্রক্রিয়াটি কত্যুর গাউনের মাধ্যমে শিল্পরূপ দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

গাউনটি তৈরির সময় কিশা আবদুল্লাহ একদম মৌলিক ও গভীর অনুপ্রেরণাদায়ী কিছু তৈরি করতে চেয়েছিলেন। সন্তান জন্মদানের প্রক্রিয়াটিকে সরাসরি না দেখিয়ে ফ্যাশনের মাধ্যমে নতুনভাবে উপস্থাপন করার জন্য তিনি একাধিক স্তর ও রঙের ওমব্রে ডিজাইন বেছে নেন। পোশাকের প্রতিটি উপাদানই পৃথিবীতে নতুন প্রাণ আসার গল্পটি তুলে ধরে।

প্রাথমিকভাবে সাধারণ স্কেচের মাধ্যমে মিস উগান্ডার সঙ্গে এই আইডিয়া শেয়ার করেন ডিজাইনার। অনুমোদনের পর শুরু হয় পোশাকটি তৈরির কাজ। কিশা জানান, পোশাকের রঙের বিন্যাস ঠিক করা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ। তবে এই সৃজনশীল ভাবনাটি যেভাবে মানুষের নজর কেড়েছে এবং প্রশংসা কুড়িয়েছে, তাতে তিনি দারুণ আনন্দিত। কিশা মনে করেন, সি সেকশনের মতো বিষয় নিয়ে আলোচনার ফলে মায়েদের কষ্টের প্রতি মানুষের সহমর্মিতা বাড়বে। ফ্যাশনবোদ্ধারাও অস্ত্রোপচারের জটিলতাকে এভাবে শিল্পরূপ দেওয়ার জন্য ডিজাইনারকে সাধুবাদ জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

মিস ওয়ার্ল্ডের মঞ্চে সি সেকশন নিয়ে কেন আলোচনায় উগান্ডার গাউন

আপডেট সময় : ০৭:৪৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬