ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বিসিকের চাকরি মেলায় ৬৩৯টি পদের সুযোগ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন দুই মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ১৬ হাজার কোটি টাকা শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ইরান সংঘাত দ্রুত শেষ হবে, তেলের দাম কমবে: ট্রাম্প গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত: জয়সোয়াল সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা

আর্থিক সংকটে পড়া চবি শিক্ষার্থীর পাশে দুই ছাত্রদল নেতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের দুই নেতার মানবিক সহায়তায় পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন চরম আর্থিক সংকটে পড়া এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর সেমিস্টার ফি ও কটেজ ভাড়া পরিশোধের পাশাপাশি তার খাবারের খরচ বহনেরও দায়িত্ব নিয়েছেন তারা।

সহায়তা হাত বাড়িয়ে দেওয়া দুই ছাত্রনেতা হলেন চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন এবং সহ-ক্রীড়া সম্পাদক মো. ইউনুস আলী।

জানা গেছে, পারিবারিক আর্থিক অনটনের কারণে ওই শিক্ষার্থী তার সেমিস্টার ফি এবং কটেজের ভাড়া পরিশোধ করতে পারছিলেন না। এতে তার একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়া এবং ক্যাম্পাসে অবস্থান করা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। এমন পরিস্থিতিতে তিনি নিজের পরিচয় গোপন রেখে ছাত্রদল নেতা মো. ইউনুস আলীর সঙ্গে যোগাযোগ করে নিজের সমস্যার কথা জানান। বিষয়টি জানার পর ইউনুস আলী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়াত হোসেনের সঙ্গে আলোচনা করেন এবং তারা যৌথভাবে ওই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ওই শিক্ষার্থীর সেমিস্টার ফি ও কটেজের ভাড়া পরিশোধ করা হয়েছে। পাশাপাশি তার খাবারের ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন শাফায়াত হোসেন।

সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ওই শিক্ষার্থী বলেন, ইউনুস আলী ও শাফায়াত হোসেন পাশে না দাঁড়ালে তার পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ত। তাদের এই সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে অন্যান্য ছাত্রনেতাদের প্রতিও আহ্বান জানান।

এ বিষয়ে মো. ইউনুস আলী জানান, শিক্ষার্থীটি প্রথমে পরিচয় গোপন রেখে তার পারিবারিক আর্থিক সংকটের কথা জানিয়েছিলেন। বিষয়টি শাফায়াত হোসেনকে জানানোর পর তারা দ্রুত সহায়তার উদ্যোগ নেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো অসচ্ছল শিক্ষার্থীর প্রয়োজনে তারা সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করবেন। এছাড়া ৫ আগস্ট-পরবর্তী সময়ে যে ইতিবাচক ও জনমুখী রাজনৈতিক চর্চার ধারা শুরু হয়েছে, তা অব্যাহত রাখতে তারা কাজ করে যাবেন বলে উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আর্থিক সংকটে পড়া চবি শিক্ষার্থীর পাশে দুই ছাত্রদল নেতা

আপডেট সময় : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬