ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ৫ শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল সেগুনবাগিচায় সৌন্দর্যবর্ধন প্রকল্পের দেয়ালে সারিবদ্ধ গাড়ির দখল সংসদ ভবনের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান লালমোহনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর অনুষ্ঠান

এমবাপ্পেকে অপহরণের ভয়াবহ পরিকল্পনা: কারাগার থেকে নিয়ন্ত্রিত চক্র

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবলার, র‍্যাপার এবং বিত্তশালী ব্যক্তিদের টার্গেট করে একটি ভয়াবহ অপহরণ ও হামলার পরিকল্পনার কথা জানা গেছে। ফরাসি আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে এসেছে যে, এই অপরাধমূলক নেটওয়ার্কটি কারাগারের ভেতর থেকেই পরিচালিত হচ্ছিল। বর্তমানে সশস্ত্র ডাকাতি ও মানব পাচারের দায়ে ভিলপেন্ট কারাগারে সাজা ভোগ করছেন ১৮ বছর বয়সী এক ফরাসি-সুইস তরুণ, যার নাম ক্লিমেন্ট এল.।

তদন্তকারীদের ধারণা, কারাগারের ভেতরে বসেই ‘লেস্টার জেড.’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট ব্যবহার করে ক্লিমেন্ট এই পুরো অপরাধ কর্মকাণ্ড সমন্বয় করছিলেন। গত এপ্রিলে নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার ঘটনার তদন্ত করতে গিয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কথিত নেটওয়ার্কের সন্ধান পায়। পরবর্তী সময়ে সন্দেহভাজনের সঙ্গে যুক্ত থাকা কয়েকটি মোবাইল ফোন পরীক্ষা করে তদন্তকারীরা বিভিন্ন ব্যক্তির ঠিকানা ও ব্যক্তিগত তথ্যের তালিকা উদ্ধার করেছেন।

তদন্তে উঠে আসা ব্যক্তিদের তালিকায় গায়ক, ফুটবলার ও বিত্তশালী ব্যবসায়ীদের নাম রয়েছে। তবে এই তালিকার সবচেয়ে আলোচিত নামটি হলো তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। সংবাদমাধ্যম লা পারিজিয়েন-এর তথ্য অনুযায়ী, বিচারিক সূত্রের দাবি, সন্দেহভাজন ব্যক্তি একজন র‍্যাপার এবং ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে অপহরণের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিল। এছাড়া প্যারিসের ১৯তম অ্যারোঁদিসমঁর এক চীনা ব্যবসায়ী, এক গহনা ব্যবসায়ী এবং ভাল-দোয়াজ বিভাগের এক তুর্কি পাইকারি বিক্রেতার নামও সেই তালিকায় পাওয়া গেছে বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

এমবাপ্পেকে অপহরণের ভয়াবহ পরিকল্পনা: কারাগার থেকে নিয়ন্ত্রিত চক্র

আপডেট সময় : ০৮:৪৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬