ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল
- আপডেট সময় : ০৮:৪৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক’ (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে ওয়াকআউট করেছে বাংলাদেশের প্রতিনিধি দল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট তার বক্তব্য শুরু করার পরপরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল প্রতিবাদ জানিয়ে হল রুম থেকে বেরিয়ে আসে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলের প্রেসিডেন্টের এই বক্তব্য বয়কট করে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের প্রতিনিধি দলও ওয়াকআউটে অংশ নেয়। এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও আস্থা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।




























