ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী অর্থব্যবস্থায় ধনী-গরিবের ভারসাম্য ও সম্পদের বণ্টন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬ জন হুতিদের চারটি ড্রোন ভূপাতিত করল সৌদি জোট, সহায়তায় প্রস্তুত মিশর বরুড়ায় বিজরা-রহিমানগর সড়ক নির্মাণে দরপত্র অবহেলা ও অনিয়মের অভিযোগ মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুটি তেল ট্যাঙ্কার বিকল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১০:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করার সময় সামুদ্রিক মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাঙ্কার বিকল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ট্যাঙ্কার দুটি তাদের মূল ক্রু সদস্যদের নামিয়ে দিয়ে মার্কিন অপারেটরদের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়েছিল। জাহাজগুলো হরমুজ প্রণালির একটি ‘অবৈধ রুট’ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল যে, ওই মাইনযুক্ত এলাকা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যেসব শিপিং কোম্পানি বৈধ পথ অনুসরণ না করে যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়ে নিজেদের জাহাজ শত্রুর নিয়ন্ত্রণে ছেড়ে দিচ্ছে, তাদের জন্য দ্বিগুণ শাস্তির বিধান রাখা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, এই শাস্তির বিধান শিগগিরই কার্যকর করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুটি তেল ট্যাঙ্কার বিকল

আপডেট সময় : ০৩:১০:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬