ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

মান্দায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১, আহত ৩

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ৪৩৭ বার পড়া হয়েছে

মান্দায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১, আহত ৩

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্স রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভটভটিকে ধাক্কা দেওয়ার ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সোনাভান বিবি (৫০)। তিনি উপজেলার গনেশপুর ইউনিয়নের রইছ উদ্দিনের স্ত্রী। দুর্ঘটনায় নিহতের স্বামী রইছ উদ্দিন (৫৫), লাশবাহী অ্যাম্বুলেন্সের চালক এমরান হোসেন (২৬) ও চালকের সহকারী রঞ্জু মিয়া (৩৮) আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর এলাকায় লাশ রেখে রাজশাহী ফিরছিল লাশবাহী অ্যাম্বুলেন্সটি। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ভটভটিতে থাকা যাত্রী রইছ উদ্দিন ও তাঁর স্ত্রী সোনাভান বিবি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনায় আহত হন অ্যাম্বুলেন্সের চালক এমরান হোসেন ও সহকারী রঞ্জু মিয়া।
আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোনাভান বিবিকে মৃত ঘোষণা করেন। অন্যান্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত সোনাভান বিবির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মান্দায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১, আহত ৩

আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩