ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন পেল বিকাশসহ চার প্রতিষ্ঠান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ ট্রাম্প-শি বৈঠক: বিশ্বমঞ্চে দুই পরাশক্তির নতুন সমীকরণ ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বক্তব্য ঘিরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষ পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা করল ডিএসসিসি

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১৫০০ পরিবারকে আমিরাতের মানবিক সহায়তা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ঢাকার ইউএই দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য ও নন-ফুড প্যাকেজ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ক্ষতিগ্রস্ত ১,৫০০টি পরিবারের হাতে এই সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সচিব ড. মো. জাকারিয়া। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলেমইল আলজাবি উপস্থিত ছিলেন। তিনি বলেন, বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা মেটাতে এবং তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে বহু পরিবার ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা পূরণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউএই সরকারের এই মানবিক সহায়তা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দুর্যোগ ও সংকটের সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকার দেশটির অঙ্গীকারকেই পুনরায় তুলে ধরে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১৫০০ পরিবারকে আমিরাতের মানবিক সহায়তা

আপডেট সময় : ০৮:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬