ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার অভিবাসী নিজ দেশে ফেরত রিয়াদের বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ায় বিমানের ফ্লাইট স্থগিত জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন দাকোপে ঢাকী নদীর ভাঙনে বিলীন বেড়িবাঁধ, আতঙ্কে স্থানীয়রা ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় সিএনজিচালক গ্রেপ্তার, রয়ে গেছে নানা প্রশ্ন জিবুতি উপকূলে নৌকাডুবি: ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে এশিয়ায় জ্বালানি আমদানি সর্বনিম্ন পর্যায়ে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এশিয়ায় পরিশোধিত জ্বালানির আমদানি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশ্বের মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ ব্যবহারকারী এই এশিয়া অঞ্চলের দেশগুলো। বর্তমানে জ্বালানি সংকটের কারণে এই দেশগুলো তাদের মজুত জ্বালানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

পণ্যবাজার বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্যানুযায়ী, আগস্ট মাসে এশিয়ায় পরিশোধিত জ্বালানি আমদানির পরিমাণ কমে দৈনিক ৫১ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। অথচ জুলাই মাসে এই আমদানির পরিমাণ ছিল দৈনিক ৫৬ লাখ ১০ হাজার ব্যারেল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে আক্রমণ শুরুর আগে তিন মাসের গড় হিসাব অনুযায়ী, এই আমদানির পরিমাণ ছিল দৈনিক ৭০ লাখ ৬০ হাজার ব্যারেল। অর্থাৎ, বর্তমান ঘাটতির পরিমাণ মধ্যপ্রাচ্য থেকে বন্ধ হয়ে যাওয়া জ্বালানি সরবরাহের প্রায় সমান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোর এশিয়ার চাহিদা পূরণের সক্ষমতা থাকলেও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এর প্রধান কারণ হিসেবে হরমুজ প্রণালিতে ইরানের অব্যাহত হামলা এবং এশিয়ামুখী জ্বালানি পরিবহনে জাহাজ সংকটকে দায়ী করা হয়েছে। সামগ্রিকভাবে এই অঞ্চলে দৈনিক প্রায় ৪০ লাখ ব্যারেল জ্বালানি আমদানি কমেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে এশিয়ায় জ্বালানি আমদানি সর্বনিম্ন পর্যায়ে

আপডেট সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬