ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ বেড়েছে, উদ্বেগ এমএসএফের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশে সংঘবদ্ধ ধর্ষণের হার ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত মানবাধিকার লঙ্ঘনের সর্বশেষ প্রতিবেদনে সংস্থাটি জানায়, একই সময়ে ধর্ষণ, হত্যা, আত্মহত্যা এবং অপহরণ বা নিখোঁজের মতো অপরাধমূলক ঘটনাগুলোর হারও উদ্বেগজনকভাবে বেড়েছে।

এমএসএফের পর্যালোচনায় দেখা গেছে, জুলাই মাসে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ছিল ৩০৬টি, যা আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৩২৭টিতে। অর্থাৎ এক মাসের ব্যবধানে এ ধরনের সহিংসতা ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এছাড়া নারী ও শিশু হত্যার ক্ষেত্রে ভয়াবহ চিত্র উঠে এসেছে প্রতিবেদনে; জুলাই মাসে ৫২টি হত্যার ঘটনা ঘটলেও আগস্টে তা ৯১টিতে দাঁড়িয়েছে, যা প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধির হার নির্দেশ করে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আগস্ট মাসে সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ এবং ধর্ষণ ও হত্যার ঘটনা ৬৭ শতাংশ বেড়েছে। এছাড়া আত্মহত্যা ৩৯ শতাংশ, অপহরণ ও নিখোঁজের ঘটনা ৮ শতাংশ এবং বেআইনি সালিশি কার্যক্রম ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাদক সংক্রান্ত মামলায় আটকের হারও ১২৯ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব নিয়েও এমএসএফ তথ্য দিয়েছে। আগস্টে অনলাইন জুয়া-সংক্রান্ত ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এর মধ্যে লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় এক শিক্ষককে প্রাণ দিতে হয়েছে।

প্রতিবেদনে বেশ কিছু গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার উদাহরণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ধর্ষণের শিকার এক নারীকে অভিযুক্তের সঙ্গে সাত লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়ার অভিযোগ, নোয়াখালীতে ১১ বছরের শিশুকে যৌন হয়রানির দায়ে গ্রাম্য সালিশে ৫০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা এবং শরীয়তপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা এক লাখ টাকায় মীমাংসার মতো ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। এছাড়া আগস্টে তিনটি জীবিত নবজাতককে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের তথ্য দিয়ে এমএসএফ জানিয়েছে, এসব ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘটনা অত্যন্ত বিরল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ বেড়েছে, উদ্বেগ এমএসএফের

আপডেট সময় : ০৮:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬