ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

নরওয়ের রাজা হারাল্ডের মৃত্যুতে জামায়াতে ইসলামীর গভীর শোক প্রকাশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরওয়ের রাজা হারাল্ড পঞ্চমের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসিতে গিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং প্রয়াত রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর আমির ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের কাছে পাঠানো একটি শোকবার্তা ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্রান্ডসেনের হাতে তুলে দেন। শোক বইয়ে তিনি নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. শফিকুর রহমানের পাঠানো শোকবার্তায় বাংলাদেশের জনগণ ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নরওয়ের প্রধানমন্ত্রী, সরকার, রাজপরিবার ও সাধারণ মানুষের প্রতি গভীর শোক ও সংহতি প্রকাশ করা হয়েছে। বার্তায় রাজা হারাল্ড পঞ্চমের দীর্ঘ রাষ্ট্রীয় দায়িত্ব পালন, নরওয়ের জনগণের প্রতি তার নিষ্ঠা এবং বিভিন্ন সংকটে পাশে থাকার বিষয়গুলো বিশেষভাবে স্মরণ করা হয়।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয় যে, নেতৃত্ব, বিনয় ও মানুষের প্রতি দায়বদ্ধতার জন্য রাজা হারাল্ড পঞ্চম নরওয়ের জনগণের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে ছিলেন। ঐক্য, সহনশীলতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় তার অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য যে, রাজা হারাল্ড পঞ্চম গত ২৮ আগস্ট ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯৯১ সালে নরওয়ের সিংহাসনে আরোহণের পর থেকে তিন দশকেরও বেশি সময় তিনি সফলভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন।

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৪: ০২আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৪: ০৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নরওয়ের রাজা হারাল্ডের মৃত্যুতে জামায়াতে ইসলামীর গভীর শোক প্রকাশ

আপডেট সময় : ০২:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬