ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এশিয়ান গেমসে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ শেরপুরে ব্রক্ষপুত্র নদ থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা মিয়ানমারে বাজারে বিমান হামলা, নিহত অন্তত ৩৩ ২২টি লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কবার্তা ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

চোট সারিয়ে শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশমিকা মান্দানা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা দীর্ঘ বিরতির পর আবারও শুটিংয়ে ফিরছেন। হিপের চোটের কারণে বেশ কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা এই তারকা শিগগিরই কাজে যোগ দেওয়ার সুখবর দিয়েছেন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি সময়ের বেশ কিছু ছবি ও ভিডিওর কোলাজ শেয়ার করেছেন রাশমিকা। সেখানে তাকে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে, পূজা দিতে, নিজের পোষা কুকুরের সঙ্গে খেলতে, ধাঁধা মেলাতে এবং বাগানে সময় কাটাতে দেখা গেছে। এই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’

জানা গেছে, ‘মাইসা’ নামের একটি সিনেমার শুটিং করতে গিয়ে কোমরের হিপে চোট পেয়েছিলেন রাশমিকা। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে দীর্ঘদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে হয়। চোট পাওয়ার আগে তিনি একের পর এক সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছিলেন।

কাজে ফেরার পর রাশমিকাকে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘রণবালী’ সিনেমায় দেখা যাবে। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত এই তেলুগু পিরিয়ড ড্রামাটি ব্রিটিশ আমলের ভারতের ইতিহাসের কিছু অজানা অধ্যায় নিয়ে তৈরি হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

চোট সারিয়ে শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশমিকা মান্দানা

আপডেট সময় : ০৭:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬