ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে জয়ে ফিরল ইতালি টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা ভ্যাট রিটার্ন দাখিলে তিন মাসের সুবিধা বাতিল করল সরকার মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ ওলিসের শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত পরিসরে ফিরল টিকাদান কার্যক্রম সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা ক্লিনিকে হামলা: নেপথ্যের হোতারা এখনো অধরা চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মেহেদী শাহরিয়ার পরমাণু কর্মসূচিতে অগ্রগতি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের একাধিক কর্মস্থলে দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাঁচামরিচ, আদা ও রসুনসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের আমদানি কমিয়ে দেশকে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে যাতে পেঁয়াজ ও পাটের বীজ বিদেশ থেকে আমদানি করতে না হয়, সেই লক্ষ্যে কাজ চলছে। কৃষিখাতে সরকারের মূল লক্ষ্য হলো দেশীয় উৎপাদনের মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা মেটানো এবং ভবিষ্যতে কৃষিপণ্য রপ্তানি করা। তবে এই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।

একই সঙ্গে দেশে সারের কোনো সংকট নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করছে। বাজারে সার নেই বলে প্রচার করে যারা অতিরিক্ত টাকার বিনিময়ে তা সরবরাহ করছেন, সেই সব খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বেশি দাম না দিলে সার মিলছে না—এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলেই জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারের মজুদ পরিস্থিতি ব্যাখ্যা করে মন্ত্রী জানান, দেশের মোট চাহিদার চেয়েও প্রায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করা হয়, যা নিরাপত্তা মজুদ হিসেবে জমা থাকে। ফলে দেশে কোনোভাবেই সারের ঘাটতি হওয়ার সুযোগ নেই। কেবল কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী পরিকল্পিতভাবে এই কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি সরকার সবসময়ই কৃষিবান্ধব। এই দল যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তখনই দেশের কৃষকদের ভাগ্য ও জীবনমান উন্নয়নে কাজ করেছে।

ফরিদপুরের এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬